November 6, 2026, 4:59 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ‘আত্মসমর্পণের মতো শান্তি’র বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে এমন শান্তির বিরুদ্ধে সতর্ক করেছেন যা ‘আত্মসমর্পণের’ সমান হবে। শুক্রবার প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘আত্মসমর্পণের মতো শান্তি’ ‘সকলের জন্য খারাপ খবর।’

প্যারিস থেকে এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন নিয়ে আলোচনার ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে উদ্বেগের পরপরই তিনি এ বক্তব্য দেন।

ট্রাম্প বৃহস্পতিবার আলোচনা শুরু করার পরিকল্পনা ঘোষণা করে বলেন, তিনি মনে করেন পুতিন ইউক্রেনে ‘শান্তি চান।’

ম্যাঁক্রো এফটিকে বলেন, ভূখণ্ড এবং সার্বভৌমত্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা ইউক্রেনের ওপর নির্ভর করবে তবে আঞ্চলিক নিরাপত্তায় ইউরোপের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ‘ইউরোপীয়দের সুনির্দিষ্ট ভূমিকা কি হবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নির্ভর করে, তবে তারা নিরাপত্তা গ্যারান্টি এবং আরও বিস্তৃতভাবে বলতে গেলে, সমগ্র অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। সেখানেই আমাদের ভূমিকা পালন করতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করতে চলেছেন। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে ওয়াশিংটন ও মস্কো তাদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের মীমাংসা করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page