September 24, 2026, 6:44 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে চেচেন সেনাদের জড়ো হওয়ার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চেচনিয়া রিপাবলিকের সেনাদের ইউক্রেনে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার সেনা কমান্ডাররা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনারা চলে যাওয়ার পর এখন ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে চেচেন সেনাদের মোতায়েন করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বুধবার চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ জানিয়েছেন, তিনি সেনা কমান্ডারদের কাছ থেকে দোনেৎস্ক অঞ্চলের দায়িত্ব নেওয়ার নির্দেশনা পেয়েছেন। দোনেৎস্কের কয়েকটি অঞ্চল ‘স্বাধীন’ করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর এ নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে।

এই দোনেৎস্কেই রয়েছে বাখমুত শহর। যে বাখমুত দখলে দীর্ঘ ১০ মাস লড়াই করেছে ওয়াগনার সেনারা।

রমজান কাদিরভ আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই তার চেচেন বাহিনীর স্পেশাল ফোর্স— ইউক্রেনের সেনাদের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে।

স্টাডি অব ওয়ার আরও জানিয়েছে, ‘চেচেন সেনাদের যুদ্ধে ফেরার যে বিষয়টি বলা হচ্ছে; যদি এটি সত্যি হয় তাহলে গত এক বছর ধরে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে থাকা রমজান কাদিরভের বিরতির অবসান হবে।’

চেচেন সেনারা রক্তক্ষয়ী মারিউপোল, সেভেরোদোনেৎস্ক এবং লিশিচান্সক যুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধের সম্মুখভাগের পেছনে কাজ করছিল।

সংস্থাটি আরও বলেছে, ‘খুব সম্ভবত রাশিয়ার কমান্ডাররা এখন মনে করছে চেচেন সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে।’

তবে সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বর্তমানে বলা হচ্ছে ইউক্রেনে ৭ হাজার চেচেন সেনা রয়েছে। যদি এ খবরটি সঠিক হয় তাহলে এই সেনা দিয়ে যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না চেচেনরা।

এদিকে চেচেন সেনাদের আবারও যুদ্ধের সম্মুখভাগে এমন সময় ফেরানো হচ্ছে যখন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিত হামলা হচ্ছে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page