October 24, 2026, 4:26 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানের জন্য কিয়েভের ওপর আমেরিকার চাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায় বলেও মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইথ কেল্লগ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের যেসব নির্বাচন স্থগিত রয়েছে সেগুলো অনুষ্ঠিত হওয়া দরকার। তিনি বলেন, “বেশিরভাগ গণতান্ত্রিক দেশে যুদ্ধের ভেতরেও নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই আমি মনে করি ইউক্রেনেও নির্বাচন জরুরি।”

বিষয়টি সম্পর্কে জানেন এমন আরো দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কেল্লগসহ হোয়াইট হাউজের আরো কয়েকজন কর্মকর্তা ইউক্রেনকে একথা বোঝানোর চেষ্টা করছেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিরতি দেয়ার জন্য আগে নির্বাচন দিতে হবে।

ট্রাম্প ও কেল্লগ দু’জনেই দাবি করেছেন, তারা নয়া প্রশাসনের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন। তবে পরিকল্পনাটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য এর আগে বলেছিলেন, যুদ্ধ বন্ধ হলে তিনি নির্বাচন দিতে পারেন তবে শর্ত হচ্ছে, রাশিয়া আবার যুদ্ধ শুরু করবে না এমন কঠিন গ্যারান্টি দিতে হবে।

প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের শেষ নাগাদ শেষ হয়ে গেছে। কিন্তু ইউক্রেনের আইন অনুযায়ী, সামরিক শাসন জারি থাকা অবস্থায় প্রেসিডেন্ট বা পার্লামেন্ট নির্বাচন সম্ভব নয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর জেলেনস্কি তার দেশে সামরিক শাসন জারি করেছিলেন। চলতি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পূর্তি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত দীর্ঘ যুদ্ধ আর হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page