October 27, 2026, 7:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার এখানে বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই। খবর সিনহুয়ার।

ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি’ তার ওপর গুরুত্ব দিচ্ছি।
এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে স্টাবও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।
ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরো উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোন সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page