October 31, 2026, 1:19 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক করে দিয়েছেন যে, খুব শিগগিরই মস্কোর সকল সেনাকে কিয়েভের জোরপূর্বক বিতাড়িত করার সম্ভাবনা কম। খবর এএফপি’র।
তার এমন মন্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ীত্বের পথে হাঁটছে। এক্ষেত্রে কোন পক্ষই স্পষ্ট বিজয় অর্জনের অবস্থানে নেই এবং এ যুদ্ধ নিয়ে বর্তমানে কোন আলোচনা হচ্ছে না।
ইউক্রেনকে সমর্থন করা এমন কয়েক ডজন দেশের অংশগ্রহণে ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের মিলি বলেন, ‘এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে বিজয় অর্জন করতে পারবে না।’
মিলি বলেন, কিয়েভের সরকারকে উৎখাত করাসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশগুলো ‘সামরিকভাবে অর্জন সম্ভব নয়। তারা এমনটা করতে পারবে না।’
এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সৈন্য সমাবেশ করায় কিয়েভের সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা খুব শিগগিরই সম্ভব হচ্ছে না।
‘তার মানে এই যুদ্ধ দীর্ঘ মেয়াদি হতে চলেছে, রক্তক্ষয়ী হতে চলেছে। এক পর্যায়ে উভয় পক্ষই হয় একটি সমঝোতার আলোচনা করবে, না হয় তারা একটি সামরিক উপসংহারে আসবে।’

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page