November 6, 2026, 5:34 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত- ১ ; আহত-  ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রেমলিন এবং কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও রাশিয়া ইউক্রেনে বিমান হামলা জোরদার করেছে।

ইউক্রেনীয় অঞ্চলের সামরিক প্রধান ইভান ফেদেরভ টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়ায় একটি বাড়ির বাইরে পার্ক করা গাড়িতে রুশ হামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।

মেয়র ইগর তেরেখভ বলেছেন, খারকিভে ড্রোন হামলায় ৮ জন আহত হয়েছেন।

খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ এই হামলাকে ’শত্রু ড্রোনের বিশাল হামলা’ বলে অভিহিত করেছেন এবং বাসিন্দাদের আশ্রয়স্থলে থাকতে পরামর্শ দিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গতকাল মঙ্গলবার রাতে ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। যার বেশিরভাগই কুস্ক অঞ্চলে।

মঙ্গলবারের শেষের দিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়া দিনের শুরু থেকে ইউক্রেনীয় ভূখণ্ডে ৭২টি এবং ৬৪৬টি ’কামিকাজ ড্রোন’ হামলা চালিয়েছে।

কিয়েভ এবং মস্কো উভয়ই মঙ্গলবার একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে।

কিয়েভ ওয়াশিংটনকে সৌদি আরবে আলোচনায় করা চুক্তি লঙ্ঘনের জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠকের পর হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন এবং রাশিয়া উভয়ই রাশিয়া এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা নিষিদ্ধ করার জন্য একটি ’চুক্তি’ বাস্তবায়নের জন্য ব্যবস্থা তৈরি করতে সম্মত হয়েছে।

তবে, উভয়ই একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page