March 31, 2026, 7:29 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার সম্ভাবনা দেখছে না রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন নিয়ে কারো সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা রাশিয়া দেখছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইলে তার সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় পেসকভ এ মন্তব্য করেছেন।

তিনি গতকাল (মঙ্গলবার) মস্কোয় বলেন, রাশিয়া কেবল তখনই আলোচনায় বসবে যখন একটি স্থায়ী শান্তির সম্ভাবনা দেখা দেবে। তবে এখন আলোচনার যেসব সম্ভাবনার কথা বলা হচ্ছে সেখানে স্থায়ী সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কখন সেরকম সম্ভাবনা দেখা দেবে- এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, “ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলো অর্জিত হতে হবে। রাশিয়াকে সেসব লক্ষ্য অর্জন করতেই হবে।”

এর আগে গত সপ্তাহে বাইডেন বলেছিলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধ করতে চান তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। তবে মস্কো তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page