November 27, 2026, 11:04 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন প্রতি মাসে ১০ হাজার ড্রোন হারাচ্ছে : ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের একটি গবেষণা সংস্থা জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন প্রতি মাসে ১০ হাজার ড্রোন হারাচ্ছে। এ সমস্ত ড্রোন মোকাবেলার ক্ষেত্রে রাশিয়া তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে অত্যন্ত ইতিবাচকভাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছে।

ব্রিটেনভিত্তিক রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট তাদের এক নতুন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়া প্রযুক্তিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে আর তাতেই ইউক্রেনের হাজার হাজার ড্রোন ধ্বংস হচ্ছে।
এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো বারবার দোষারোপ করেছে যে, রাশিয়া ইরানের কাছ থেকে বিপুল সংখ্যক ড্রোন পেয়েছে এবং সেগুলো ইউক্রেনের ওপর ব্যবহার করছে যাতে ইউক্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ব্রিটেনের এই গবেষণা সংস্থার তথ্য অনুসারে বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে হচ্ছে। এই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে ইউক্রেনই বরং রাশিয়ার বিরুদ্ধে বেশি ড্রোন ব্যবহার করছে। রাশিয়াকে ড্রোন সরবরাহ করার প্রচারণা ইরান এবং রাশিয়া দুদেশই দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে।
ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত মটোরোলা ২৫৬-বিট এনক্রিপ্টেড টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছে এবং রাশিয়া তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে সময় মতোই শত্রু ড্রোন মোকাবেলা করতে সক্ষম হচ্ছে।
ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে আরো বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন হারালেও ইউক্রেন তার প্রয়োজনীয় পরিমাণ ড্রোন আবার বানাতে সক্ষম। তবে দেশের ভেঙে পড়া অর্থনীতির এই করুণ দশার ভেতরে ড্রোন নির্মাণের তহবিল ইউক্রেন কোথা থেকে পাচ্ছে তা ওই রিপোর্টে উল্লেখ করা হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page