September 23, 2026, 2:37 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারেুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী তাদের ভূখন্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে। এদিকে ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা বেড়েই চলেছে। খবর এএফপি’র।
কূটনৈতিক ফ্রন্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের জন্য চীনের  বিশেষ দূত লি হুই’র মস্কো সফরের ঘোষণা দিয়েছে। এ যুদ্ধের অবসান ঘটাতে এটি বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা।
লি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সাথে সাক্ষাত করার পর তিনি মস্কো সফরে আসেন। সেখানে শুক্রবার তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে মস্কো সফরকালে লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, ‘পরমাণু হস্তান্তর শুরু করা হয়েছে।’
এর প্রেক্ষিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে রাশিয়ার এমন পদক্ষেপকে ‘দায়িত্বহীন এবং উস্কানিমূলক কর্মকান্ডের আরেকটি উদাহরণ’ বলে অভিহিত করেছেন।
তবে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পরমাণু অবস্থানের সামঞ্জস্য করার কোন কারণ দেখি না বা বেলারুশ থেকে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এমন কোন ইঙ্গিতও আমরা দেখিনি।’
এদিকে পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানানো হয়নি।
রাশিয়ার ইউক্রেন অভিযানে সহায়তার অংশ হিসেবে লুকাশেঙ্কো মস্কোকে তাদের ভূখ- ব্যবহারের অনুমতি দিয়েছে।
গত মার্চ মাসে পুতিন বলেছিলেন যে, তিনি বেলারুশে ‘কৌশলগত’ পরমাণু অস্ত্র স্থাপন করবেন। পুতিনের এমন ঘোষণার পশ্চিমা বিশ্ব কঠোর নিন্দা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page