October 11, 2026, 6:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ঋণগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঋণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্রিস রয়েছে ইউরো জোনের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত তালিকার এক নম্বরে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি।

দেশটির সার্বভৌম মাসিক ঋণের পরিমাণ বেড়ে গত মার্চ মাসে ১৭. ০৮ বিলিয়ন ইউরো বা ১৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে মোট ঋণের পরিমাণ ২.৭৯ ট্রিলিয়ন ইউরো বা তিন ট্রিলিয়ন ডলার। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ঋণের সর্বোচ্চ পরিমাণ দাঁড়িয়েছিল ২.৭৮ ট্রিলিয়ন ইউরোতে।

ইতালির কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকারি খাতে ৩১.৩ বিলিয়ন ইউরো বা ৩৪ বিলিয়ন ডলার ধার করার কারণে ঋণের পরিমাণ আরও বেড়ে গেছে।

ইতালির জাতীয় ভোক্তা ইউনিয়নের প্রেসিডেন্ট মাসিমিলিয়ানো ডোনা ঋণের এই রেকর্ডে বিস্ময় প্রকাশ করে বলছেন, নতুন নিয়ন্ত্রিত মুদ্রা নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে।

ডোনার তথ্য মতে, যদি মোট ঋণকে ইতালির জনগণের মধ্যে ভাগ করে দেয়া হয় তাহলে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াবে ৪৭ হাজার ৪০৫ ইউরো, পরিবার প্রতি এর পরিমাণ দাঁড়াবে এক লাখ ৬ হাজার ৪৪৬ ইউরোতে।

ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ইতালি। সেখানে জ্বালানির দাম প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। আর এতে জাতীয় ঋণের পরিমাণ বাড়ছে। ইতালির সরকারি কর্মকর্তারা মুদ্রানীতি নিয়ে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সমালোচনা করে আসছেন। তারা বলছেন, মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে সুদের হার বাড়ানোর কারণে ইউরো জোনের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page