April 1, 2026, 4:37 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ইতালির রাজধানীতে গুলিতে প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর হামলায় ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। রোমের ফিদেনে এলাকার স্থানীয় বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলার সময় সেখানে বন্দুকধারীর হামলা হয়।

কমিটির সদস্যদের মধ্যে বিরোধের কারণে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এ হামলার ঘটনাকে ‘সহিংসতার ভয়াবহ একটি পর্ব’ বলে উল্লেখ করেছেন। ইতালির সংবাদপত্র লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সিয়োরবা ঘটনার সময় ক্যাফেতে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বন্দুকধারী রোববার ক্যাফেতে ঢুকে ‘আমি সবাইকে মেরে ফেলব বলে’ চিৎকার করে। এর পর তার কাছে থাকা বন্দুক ব্যবহার করে গুলি চালাতে থাকে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। পরে অন্য বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। গুলিতে আহত ব্যক্তিদের দুজন নারী এবং দুজন পুরুষ। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, নিহত ব্যক্তিদের একজন তার বান্ধবী। তার নাম নিকোলেত্তা গোলিসানো। নিহত অপর দুই নারী হলেন এলিসাবেত্তা সিলেনজি এবং সাবিনা স্পেরান্দিও।

এক ফেসবুক পোস্টে জর্জিয়া মেলোনি তার বান্ধবী নিকোলেত্তা গোলিসানোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তার ঐ বান্ধবীর ৫০তম জন্মদিন পালিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page