September 23, 2026, 5:20 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইমরানের পিটিআই ছেড়ে সুজাতের দলে ভিড়ছেন নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৯ মে’র সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ের কারণে আতঙ্কে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়েছেন ডজনখানেক নেতা। পাঞ্জাব প্রদেশের দলত্যাগী ২৬ জন সাবেক সংসদ সদস্য পাকিস্তান মুসলিম লিগ কায়েদ (পিএমএল-কিউ)-এ যোগ দিয়েছেন। একাধিক সূত্রের বরাতে রবিবার এ খবর জানিয়েছে জিও নিউজ।

গত ৯ মে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পাকিস্তানে। তার সমর্থকরা সেনাবাহিনীর গাড়িসহ বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও চালায়। এসব সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের হাজার খানেক সমর্থক আটক হন নিরাপত্তা বাহিনীর হাতে।

এখনও অনেককে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে সরকারের চাপ এবং আতঙ্কে ইমরানের দল ছেড়েছেন অনেকে নেতাকর্মী। সরকার পিটিআইকে ভাঙনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ইমরান খানের।

এই পরিস্থিতিতে পিটিআইয়ের অনেক নেতা পিএমএল-কিউতে যোগ দিচ্ছেন, যার নেতৃত্বে রয়েছেন চৌধুরী সুজাত হুসেইন। সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের প্রধানের কাছে মনোনয়নের অনুরোধও জানিয়েছেন কেউ কেউ।

পিএমএল-কিউ দলের সঙ্গে যোগাযোগ করা পিটিআই সদস্যদের বেশিরভাগই দক্ষিণ পাঞ্জাবের বলে সূত্রে জানা গেছে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ ওমর চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে তার মহাসচিব এবং কোর কমিটির সদস্য পদ ছেড়ে দিয়েছেন। এর আগে পিটিআইয়ের আলোচিত মুখ ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, মালেকা বোখারি ও ফাইয়াজুল হাসান চোহানসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সদস্য খানের দল ছেড়েছেন এই কয়েক দিনে। এরমধ্যে শিরিন মাজারির বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page