September 15, 2026, 10:43 am
শিরোনামঃ
ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ যশোরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার আজ মেজর (অব.) আবদুল মান্নানের ৮৫তম জন্মদিন
এইমাত্রপাওয়াঃ

 ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও তার দল পিটিআইয়ের নেতাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।  তাদের আশঙ্কা, ইমরান খান বিদেশে পালিয়ে যেতে পারেন।

নিষেধাজ্ঞা জারির পর ইমরান খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে শুক্রবার (২৬ মে) এক টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷ এমনকি দেশের বাইরে একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই।’

তিনি আরও বলেছেন, ‘যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো। বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।’

এদিকে কথিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ আদালতের ভেতর থেকে ইমরান খানকে আটক করেছিল পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। এই গ্রেপ্তারের প্রতিবাদে ইমরানের সমর্থকরা পুরো দেশজৃুড়ে বিক্ষোভ শুরু করেন। ওইদিন সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক কর্পস কমান্ডারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এসব আন্দোলন ও হামলার দোহাই দিয়ে এখন ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া অনেককে নিরবে দলত্যাগে বাধ্য করা হচ্ছে। এখন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তার দলের নেতা-কর্মীদের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা চলছে।  সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page