August 2, 2026, 11:19 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের পিটিআই দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন মাজারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আরেক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক মন্ত্রী ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে তার বাসভবন থেকে আটক করা হয়।

সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন বলে বলে নিশ্চিত করেছে পিটিআই।

টুইটারে শেয়ার করা ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবীর একটি ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।

পরে টুইটারে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।

যখন তাকে পুলিশের গাড়িতে তুলতে নেওয়া হচ্ছিল। এসময় মাজারি জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। পরে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’কে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান তিনি।

ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ আগে মাজারির মেয়ে টুইট করেছিলেন যে আগ্নেয়াস্ত্র বহনকারী প্রায় ৫০ পুলিশ সদস্য তার বাসভবনে ঢুকে।

টুইটারে পিটিআই লিখেছে বলেন, ‘আমাদের এসভিপি ডা. শিরিন মাজারিকে এ মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। পুলিশও বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকেছে। অত্যন্ত লজ্জাজনক!’

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page