October 31, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে যাাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গত ১১ মে আদালতের নির্দেশে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পাওয়ার পর লাহোরের নিজ বাসভবন জামান পার্কে ওঠেন ইমরান।

গতকাল বুধবার (১৭ মে) তার বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইমরান দাবি করেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এজন্য তার বাড়িতে যে কোনো সময় পুলিশ কথিত অভিযান চালাতে পারে। এর একদিন পর জামান পার্কের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে পাক সংবাদমাধ্যম দ্য ডনের সাংবাদিক ওয়াসিম রিয়াজ জানিয়েছেন, ইমরানের বাড়ির ভেতর কোনো অভিযান চালানোর ইঙ্গিত দেখা যায়নি। এ নিয়ে পুলিশের কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে জামান পার্কের সামনে অল্প সংখ্যক পুলিশ সদস্যই মোতায়েন আছেন।

তবে জেল রোড থেকে যে রাস্তাটি ইমরানের বাড়ির দিকে গেছে সেটি যানজটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংবাদিক ওয়াসিম রিয়াজের তোলা ভিডিওতে দেখা যায়, জামান পার্কের আশপাশের রাস্তাগুলো জনমানবহীন। রাস্তার এক জায়গায় একটি কনটেইনার রাখা হয়েছে। অপরদিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।

এদিকে পাকিস্তানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশটির ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ৬০ জন আইনপ্রণেতা।

মার্কিন আইনপ্রণেতাদের লেখা এ চিঠি টুইটারে প্রকাশ করেছে পাকিস্তান-আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রীকে আইনপ্রণেতারা বলেছেন, তিনি ফোন, সফর এবং বিবৃতিসহ যেসব কূটনৈতিক পন্থা ব্যবহার করতে পারবেন তার সবই যেন করেন। এর মাধ্যমে পাকিস্তানে গণতান্ত্রিক সংস্থাগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র যে আগ্রহী সেটি বোঝানোর অনুরোধ জানিয়েছেন তারা।

এদিকে গত ৯ মে ইসলামাবাদের হাইকোর্ট থেকে ইমরান খানকে আটক করে পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর পুরো দেশে সংঘর্ষ বেঁধে যায়। এর দুইদিন পর দেশটির হাইকোর্ট রায় দেয়, ইমরানের গ্রেপ্তার অবৈধ। আদালতের নির্দেশে পরের দিন মুক্তি পান তিনি। সূত্র: দ্য ডন

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page