September 28, 2026, 6:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইমাম হোসাইনের শাহাদাতের চেহলাম বার্ষিকী নয়া বীরত্বগাথার জন্ম দিচ্ছে : তেহরানের খতিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইমাম হোসাইন (রাঃ) শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন মানুষের ব্যাপক উপস্থিতি নয়া বীরত্বগাথার জন্ম দিচ্ছে। বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনে এক নয়া অধ্যায় রচনা করছে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন। প্রখ্যাত এই আলেম আরও বলেন, আরবাইন হচ্ছে আবেগজড়িত এক শক্তি-জাগানিয়া আন্দোলন। এখানে সবার মাঝে যেন একটি মানুষেরই প্রতিচ্ছবি, আর তিনি হলেন হোসাইন (আ.)।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, আরবাইনকে ঘিরে যা হচ্ছে তা অন্যকে সেবা দেওয়ার এক অতুলনীয় মহড়া, মাহদাভি জীবনের চর্চা। এখানে আত্মবিশ্বাসী মানুষেরা অন্যের সেবা করার জন্য প্রস্তুতি বসে আছে।

সমাজে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলামি উম্মাহর নিরাপত্তা রক্ষার জন্য অবশ্যই সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবেলা করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page