October 23, 2026, 7:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মার্কিন সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন।

এক বছরেরও বেশি সময় ধরে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার নির্যাতিত ও দৃঢ়চেতা জনগণের সমর্থনে ইসরাইলি অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হলে এবং গাজা উপত্যকার ওপর অমানবিক অবরোধ শেষ না হওয়া পর্যন্ত গাজাবাসীর প্রতি সমর্থনে ইয়েমেনিদের আক্রমণ অব্যাহত থাকবে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধ এবং অপরাধযজ্ঞের অন্ধ সমর্থক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র গত মাস ধরে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে আসছে এবং এই আক্রমণের ফলে এখন পর্যন্ত কয়েক ডজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ইয়েমেনের বহু অবকাঠামো ধ্বংস হয়েছে।

এই প্রসঙ্গে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার সন্ধ্যায় আল-মাসিরাহ টিভির সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন সম্পর্কে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেনের পূর্ণ সমর্থক।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল-মাসিরাহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: “বীর ইয়েমেনিরা প্রচণ্ড ও সাহসিকতার সাথে নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা করেছে; কারণ তারা দেখছে যে সানা জিতেছে এবং প্রতিরোধ করছে।”

ইয়েমেনের জনগণের ইচ্ছাকে পরাজিত করার লক্ষ্যে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ব্যর্থ হবে বলে জোর দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: “অনস্বীকার্য সত্য হল আক্রমণ এবং আগ্রাসনের মাধ্যমে ইয়েমেনি জনগণকে পরাজিত করা সম্ভব নয়।”

আরাকচি আরো বলেছেন: “ইয়েমেনের উপর আক্রমণ ইরানি ভূখণ্ডে আক্রমণের সমান বলে দাবি করা নতুন কিছু নয়।”

আরাকচি জোর দিয়ে বলেন যে তেহরান শত্রুর হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং কাউকে ইরানের ওপর বলপ্রয়োগের অনুমতি দেবে না। তিনি আরও বলেন: “শত্রুরা তাদের হুমকির জন্য অনুতপ্ত হবে।”

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page