October 11, 2026, 5:17 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইরাকি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বড় ধরনের তেল চুক্তিতে সই করলেন ইরাক ও ইরানের তেলমন্ত্রীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার অংশ হিসেবে ইরান ও ইরাক একটি বড় ধরনের তেল চুক্তি সই করেছে। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং তার ইরাকি সমকক্ষ হায়ান আব্দুল গনি বৃহস্পতিবার বাগদাদে এ চুক্তি সই করেন।

এ সময় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি উপস্থিত ছিলেন। চুক্তির অধীনে বেশ কয়েকটি প্রজেক্টে দ্বিপক্ষীয় সহযোগিতা করবে তেহরান ও বাগদাদ।

ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা শানা জানিয়েছে, এই চুক্তি বাস্তবায়নের বিষয়টি তদরকির জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে এবং তারা নিয়মিত বিরতিতে কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য বৈঠকে মিলিত হবেন।

চুক্তি স্বাক্ষরের আগে ইরানের তেলমন্ত্রী ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে দু’দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যৌথ তেলক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি তেল উত্তোলনের অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনায় ইরানের পক্ষ থেকে ইরাককে সহযোগিতা করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।এছাড়া, দু’দেশ গ্যাস খাতে সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা করেছে।

ইরাক বিশ্বের তৃতীয় তেল রপ্তানিকারক দেশ হলে গ্যাসের দিক দিয়ে প্রবল ঘাটতিতে রয়েছে। ইরাকের গ্যাস চাহিদার একটি বড় অংশ ইরান মিটিয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page