November 7, 2026, 10:45 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো সমকামিতা ও পতিতাবৃত্তি ; ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সমকামিতা ও পতিতাবৃত্তিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে ইরাকের জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়েছে। এতে বলা হয়েছে- কোনো ব্যক্তি সমকামিতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকবে।

আমেরিকা এবং ব্রিটেন ইরাকের এই পদক্ষেপের নিন্দা করেছে তবে ইরাকি সংসদের স্পিকার সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, সমাজ কাঠামো এবং মূল্যবোধ ঠিক রাখার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।

পতিতাবৃত্তি এবং সমকামিতা দমনের জন্য শনিবার ইরাকের জাতীয় সংসদে এই আইন পাস হয়। এছাড়া, যদি কোনো ব্যক্তি সমকামিতা বা পতিতাবৃত্তিকে উৎসাহ যোগায় তাহলে তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকবে। যদি কোনো ব্যক্তি তার লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে এক থেকে তিন বছরের কারাদণ্ডের শাস্তি কার্যকর হবে।

এই আইন পাসের পর ইরাকের স্পিকার বলেছেন, “আমাদের শিশুদেরকে সমকামিতা ও নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে, এটি জরুরি ছিল।”

এই আইনের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইরাকের এই আইন পাসের জন্য আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। এমন আইন পাসের ফলে ইরাকের পক্ষে অর্থনীতিতে বৈচিত্র আনা যাবে না এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে।

অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এই আইনকে বিপজ্জনক এবং চিন্তার কারণ বলে উল্লেখ করেছেন।

আমেরিকা ও ব্রিটিশ সরকার এই ধরনের কড়া বিবৃতি দিলেও শিয়া-প্রধান ইরাকি সমাজে সমকামিতা ও পতিতাবৃত্তির বিষয়টিকে সবসময় ঘৃণার চোখে দেখা হয়ে থাকে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page