September 24, 2026, 12:39 pm
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানি নৌবহরের প্রথম বিশ্ব পরিভ্রমণে শক্তির প্রমাণ দিয়েছে ‘দেনা’ : ইরানের নৌ কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইতিহাসে প্রথম বারের মতো নৌ পথে গোটা বিশ্ব পরিভ্রমণ করেছে নৌ বহর-৮৬। এই বহরে ছিল নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘দেনা’ ও যুদ্ধজাহাজ ‘মাকরান’। নৌবাহিনীর এই বহরের অভিযানকে ৩৬০ ডিগ্রি অভিযান হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে।

এই বহরে ‘দেনা’ ডেস্ট্রয়ারের ভূমিকার প্রশংসা করে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ (শুক্রবার) বলেছেন, বিশ্ব পরিভ্রমণে ‘দেনা’ ডেস্ট্রয়ারের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো হয়েছে এবং এর মধ্যদিয়ে গোটা বিশ্বে ইরানের সম্মান-মর্যাদা যেমন বেড়েছে তেমনি জাতীয় শক্তি ও দৃঢ়তা প্রদর্শিত হয়েছে।

ইরানের এই নৌবহরটি ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে ২৩৬ দিন বিশ্বের নানা সাগর-মহাসাগর পাড়ি দিয়ে সর্বশেষ গন্তব্য হিসেবে ওমানের সালালাহ বন্দরে নোঙর করে। এরপর সেখান থেকে গত মাসে আবারও বন্দর আব্বাসে ফিরে আসে। এ সময় এই নৌবহরকে ইরানের বিমান বাহিনীর জঙ্গি বিমানের একটি বহর এবং নৌ বাহিনীর একটি বিশাল বহর ইরানের জলসীমায় স্বাগত জানায়। এই পরিভ্রমণে ইরানের নৌবহর ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। এ সময় তারা কোনো উপকূলের সহযোগিতা নেয়নি। এই বহর এই অভিযানে প্রায় ৬৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়।

ইরানের নৌবাহিনীর এই সাফল্য গোটা দেশে প্রশংসিত হয়েছে।

এই নৌবহরের সাফল্য তুলে ধরে ইরানের নৌ বাহিনীর প্রধান আরও বলেছেন- ইরানি তরুণেরা এই সফল অভিযানের মাধ্যমে গোটা বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে, নিষেধাজ্ঞা, হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়া সম্ভব নয়।#

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page