October 11, 2026, 3:12 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইরানের তেল মন্ত্রীর ও তেল ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা

ইরানের এমটি–আরমান ১১৪ তেল ট্যাঙ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের তেল মন্ত্রী ও কয়েকটি তেল ট্যাংকারের ওপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘আইন লঙ্ঘন ও ভণ্ডামি’ সুস্পষ্টভাবে ধরা পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির ব্যাপারে  মার্কিন কর্মকর্তাদের দাবিকে খণ্ডন করে এবং ইরানি জনগণের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি মার্কিন শত্রুতার প্রমাণ বহন করে।

বাকায়ি বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে নেশা আমেরিকাকে পেয়ে বসেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনের পরিপন্থি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, “অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে, এই ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page