September 30, 2026, 2:00 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ; একচেটিয়া আধিপত্য ভাঙা হয়েছে : মোহাম্মাদ ইসলামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ। একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআইএ’র প্রধান মোহাম্মদ ইসলামি।

গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু শিল্পের উন্নয়ন এবং সর্ব সাম্প্রতিক অর্জনগুলোর কথা তুলে ধরেন।

ইসলামি বলেন, “আমরা এখন পারমাণবিক শিল্পের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি।”

তিনি বলেন, উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি ‘নির্ধারক ক্ষেত্র’ হয়ে উঠেছে। ইসলামি স্পষ্ট করে বলেন, পরমাণু ক্ষেত্রে ইরান একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে এবং অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছে।

ইসলামি আরো বলেন, “আঞ্চলিক বলদর্পিতার দৃষ্টিকোণ থেকে পরমাণু প্রযুক্তিতে প্রবেশ নিষিদ্ধ তবে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করি। প্রযুক্তির উন্নয়নে রাভবান হয় জনগণ। যখন আপনি সক্ষমতা তৈরি করবেন তখন এর ফলাফর পাবেন। বিজ্ঞানের অন্য শাখাগুলোর উন্নয়নে পরমাণু প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page