November 7, 2026, 10:37 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে ইরাক যাচ্ছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার প্রতিবেশী ইরাক সফরে যাচ্ছেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তিনি ইতোমধ্যেই প্রতিবেশী দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর করতে চাচ্ছেন।
পেজেশকিয়ান ইরানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমাতে এবং এর অর্থনীতিতে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন।
ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কারণে মঙ্গলবার পশ্চিমা শক্তিগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর তার এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এ অঞ্চলের চারপাশে আকৃষ্ট হওয়া এবং ওয়াশিংটনের সাথে বাগদাদের সম্পর্ককে জটিল করে তোলার প্রেক্ষাপটেও পেজেশকিয়ানের ইরাক সফর অনুষ্ঠিক হতে যাচ্ছে।
ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার রাতে জানিয়েছেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের ঘাঁটিতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরাকে ইরান-সমর্থিত কেতায়েব হিজবুল্লাহ (হিজবুল্লাহ ব্রিগেড)-এর এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবার রাতে ‘আক্রমণ’-এর লক্ষ্য ‘ইরানি প্রেসিডেন্টের বাগদাদ সফর বিঘিœত করা।’
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সুন্নি-নিয়ন্ত্রিত শাসনের পতনের পর থেকে ইরান ও ইরাক উভয়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই সপ্তাহে বলেছেন, ‘এ সফর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঊন্নয়ন এবং গভীর করার একটি সুবর্ণ সুযোগ।’
পেজেশকিয়ান সম্পর্ক জোরদার ও নিষেধাজ্ঞার চাপের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন। তিনি গত মাসে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিষেধাজ্ঞার চাপ উল্লেখযোগ্য কারে নিস্ক্রিয় করতে পারে।’
ইরান বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়েছে, বিশেষ করে দেশটির চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বিশে^র প্রধান শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি ত্যাগ করার পর দেশটির ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা নেমে আসে।

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page