November 7, 2026, 10:37 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরানের মূল লক্ষ্য সমগ্র মুসলিম জাতির ঐক্য ও সম্প্রীতি : এক্স পোষ্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ইরান সরকারের মূল লক্ষ্য হলো সমগ্র মুসলিম জাতির ঐক্য, সংহতি ও সম্প্রীতি সৃষ্টি করা।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাকে তাঁর ৩ দিনের সফরের লক্ষ্য উল্লেখ করতে গিয়ে কুর্দি এবং আরবি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি নোট লিখেছেন। ওই নোটে তিনি বলেছেন : “বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ইরাকে আমাদের ৩ দিনের সফরের সময় আমরা ঐক্য, সংহতি এবং সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি।” তিনি আরও লিখেছেন : ওই সফরের সময় ইরাকের সঙ্গে আমাদের ১৪টি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ওই পোস্টে তিনি আরও লিখেছেন: ইরাকের সাথে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক অগ্রাধিকার হলো একটি যৌথ ভাষা এবং দৃষ্টিভঙ্গি অর্জন করা। তিনি বলেন: “ইরাকে চমৎকার আলোচনা হয়েছে। ওই আলোচনার ফলে দু’দেশের মধ্যে বৃহত্তর সংহতি তৈরি হবে।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার (১১ সেপ্টেম্বর), তার প্রথম বিদেশ সফরে ইরাকে যান। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তাদের একটি উচ্চ-পদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানায়।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page