September 6, 2026, 11:03 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরানের শত্রুরা এখনো ‘গুরুতর’ আঘাত পায়নি : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো “গুরুতর” আঘাত পায়নি।

জেনারেল সালামি (বুধবার) মারকাজি প্রদেশে পায়ম্বার-এ-আ’জম বা মহানবী (স)-১৯ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশে ভাষণ দেয়ার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে। তিনি আরো বলেন, গত বছর দখলদার ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-১ এবং ২ এর মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত।

আইআরজিসি প্রধান বলেন, “ইরান একক এবং শক্তিশালী আত্মা এবং বিশ্বকে নাড়া দিতে পারে। ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিজ অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা।”

জেনারেল সালামি জোর দিয়ে বলেন, “যদি শত্রুরা ইরানের ৪৬ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page