September 23, 2026, 6:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরে নিজের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে দু’টি বিদেশি তেল ট্যাংকার আটক করার পর এ ঘোষণা দিল ওয়াশিংটন।

সাম্প্রতিক সময়ে আটক করা ওই দুই তেল ট্যাংকার আইন অমান্য করে ইরানের পানিসীমা লঙ্ঘন করেছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার দুটির মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, হরমুজ প্রণালি এবং অন্যান্য কৌশলগত নৌপথে সাম্প্রতিক সময়ে তার ভাষায় ইরানের ‘আপত্তিকর’ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি দাবি করেন, তেহরানের এ ‘অনাকাঙ্ক্ষিত’ কর্মকাণ্ডে পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।

হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে জন কিরবি বলেন, হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের পানিসীমায় কোনো ‘বিদেশি শক্তিকে’ নৌযান চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে দেবে না ওয়াশিংটন।তবে ইরানের নিজস্ব পানিসীমা- হরমুজ প্রণালীতে ইরানই কীভাবে ‘বিদেশি শক্তি’  হলো এবং  হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা কীভাবে এখানকার ‘ত্রাণকর্তা’ হয়ে উঠল সেকথা ব্যাখ্যা করেননি কিরবি।

ইরান বহুবার একথা স্পষ্ট করে দিয়েছে যে, পারস্য উপসাগরে যাতায়াতকারী মার্কিন সামরিক নৌযানগুলো ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে এবং এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস এসব নৌযান। পারস্য উপসাগরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেয়া হবে বলেও তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page