October 18, 2026, 9:08 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের ২৭০ কোটি ডলারের আটক অর্থ ছেড়ে দিয়েছে ইরাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আলী ইসাহাক জানিয়েছেন, ইরাকের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে ২৭০ কোটি ডলার অর্থ পাওনা ছিল তা অবমুক্ত করেছে বাগদাদ সরকার। ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি বাবদ এই বিপুল অংকের অর্থ আটকে ছিল বাগদাদে।

আলে ইসাহাক গতকাল (শনিবার) জানান, ইরাকে আটকে থাকা ইরানের এই অর্থের একটি বড় অংশ ইরানি হজ যাত্রীদের জন্য খরচ করা হবে। এছাড়া, দেশের জনগণের জন্য মৌলিক কিছু পণ্য কেনার খাতেও এই অর্থ খরচ করা হবে।

ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরো বলেন, ইরাক থেকে ইরানের অর্থ ছাড়ের ফলে ইরানের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কারণ এই অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মেটাবে এবং দেশের জনগণের জন্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টি নিশ্চিত করবে।

বাস্তবতা হচ্ছে যে, ইরাক থেকে ইরানের এই অর্থ ছাড়ের ঘটনা দেশের বৈদেশিক মুদ্রা বাজারের যে অস্থিতিশীলতা তা স্থিতিশীল করতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page