October 11, 2026, 3:44 pm
শিরোনামঃ
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
এইমাত্রপাওয়াঃ

ইরান-আফগানিস্তান-রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে পাকিস্তানে আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী আফগানিস্তান, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করার জন্য পাকিস্তান একটি আইন পাস করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এ তথ্য জানিয়েছে।

নতুন এই আইনের কারণে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও এসব দেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি করতে পারবেন।

পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভিনিউয়ের সক্রিয় তালিকাভুক্ত করদাতা আমদানি ও রফতানিকারকেরা এই আইনের আওতায় ইরান, আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করতে পারবেন। পণ্য আমদানি রফতানির জন্য তাদেরকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন করতে হবে।

পাকিস্তান এ পর্যন্ত ২৬টি পণ্য আফগানিস্তান, ইরান ও রাশিয়ায় রফতানি করার ব্যাপারে চিহ্নিত করেছে যার মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, গম ও জবের মতো বিভিন্ন খাদ্যশস্য, গোশত, মাছ, ফলমূল, শাকসবজি, চাল, লবণ, ওষুধ, চামড়াজাত পণ্য, জুতা, স্টিল এবং ক্রীড়া সামগ্রী।

ইরান থেকে পাকিস্তান যে সমস্ত পণ্য নেবে তার মধ্যে রয়েছে ফলমূল, বাদাম জাতীয় পণ্য, শাকসবজি, মসলা, খনিজ সম্পদ ও নানা রকম ধাতু, কয়লা এবং কয়লাজাত পণ্য, অপরিশোধিত তেল, এলএনজি এবং এলপিজি, রাসায়নিক পণ্য, সার, প্লাস্টিক ও রাবার জাতীয় পণ্য, র’ হাইড অ্যান্ড স্কিন, উল এবং লোহা ও ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page