October 30, 2026, 6:14 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ইরান-ইউরোপ সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বেলজিয়াম : বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও ইউরোপের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এই প্রস্তুতি ঘোষণা করে বলেছেন, ইউরোপীয় বন্দিদের মুক্তি দেয়ার ক্ষেত্রে তেহরান যে সহযাগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয়।

লাহবিব শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।সম্প্রতি ইরান মানবিক পদক্ষপ নিয়ে ডেনমার্কের একজন এবং অস্ট্রিয়ার দুই নাগরিককে মুক্তি দেয়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দি মুক্তির এ ঘটনা তেহরান ও ব্রাসেলসের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে কার্যকর ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে চায়।এই কাজে বেলজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সাম্প্রতিক বন্দি বিনিময়ের ঘটনায় বেলজিয়ামের ভূমিকার প্রশংসা করেন আমির-আব্দুল্লাহিয়ান।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page