November 27, 2026, 11:50 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইরান ও তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে ১৯ ভাগ ; মোট লেনদেন ১২৭০ কোটি ডলারের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা ১৯ ভাগ বেড়েছে। বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।

ইরানি কাস্টমস অফিসের তথ্য অনুসারে, গত ফারসি বছরে ইরান ও তুরস্কের মধ্যে ১২৭০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

গত ফারসি বছরে ইরান থেকে তুরস্কের পণ্য রপ্তানি হয়েছে শতকরা ২৩ ভাগ। এই সময়ে ইরানি ব্যবসায়ীরা তুরস্কে ৭৫০ ডলারের পণ্য রপ্তানি করেছেন। ইরানি কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী, তুরস্ক হচ্ছে ইরানি পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ।

অন্যদিকে, তুরস্ক থেকে ইরানে পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা ১৫ ভাগ। পাশাপাশি তুরস্কও ইরানে তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। গত ফারসি বছরে দেশটি ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

ইরানের ওপর মার্কিন সরকার অন্যায় ও বর্বর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও প্রতিবেশী এই দেশটির সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page