November 27, 2026, 11:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইরান-পাক গ্যাস পাইপলাইনের নিজ অংশের কাজ শুরু করছে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের সঙ্গে পাকিস্তানের ৮০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে ইসলামাবাদ। প্রায় এক দশক বিরতির পর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে।

এ উপলক্ষে আগামী ২২ এপ্রিল পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির। পাইপলাইন প্রকল্পটি সম্পন্ন করতে ব্যর্থতার জন্য ১৮০০ কোটি ডলার জরিমানার মুখে রয়েছে ইসলামাবাদ। দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

গোয়াদার থেকে পাইপলাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটা যুক্ত হবে ইরানে নির্মিত পাইপলাইন অংশের সঙ্গে। জ্বালানি মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তানের দ্যা নিউজ এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ইন্টার-স্টেট গ্যাস কোম্পানি এরইমধ্যে বহু বিলম্বিত টেন্ডার ইস্যু করেছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে এই প্রকল্পের ঘোর বিরোধী আমেরিকা। ২০১৪ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হয়ে হওয়ার কথা থাকলেও তা প্রায় এক দশক বিলম্বিত হয়েছে। এই সময়ে পাকিস্তান বলে এসেছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি নিয়ে তারা অগ্রসর হতে পারেনি। তবে তেহরানের অভিযোগ, এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা মূল কারণ নয়। অবশেষে গত জানুয়ারিতে তেহরান ইসলামাবাদের উদ্দেশ্যে শেষ নোটিশ জারি করে। তাতে তাদের অংশে চলতি বছরেই পাইপলাইনের কাজ শেষ করতে বলা হয়। তা নাহলে ১৮০০ কোটি ডলার জরিমানা দিতে হবে। মূল পাইপলাইনের দৈর্ঘ্য ৭৮১ কিলোমিটার।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page