March 31, 2026, 10:30 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ইরান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ করুন : তেহরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতিক দাঙ্গা ও সহিংসতা মোকাবেলার ঘটনায় তেহরানকে অহেতুক সমালোচনা না করে বরং ইরানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে পরামর্শ দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে পশ্চিমা দেশগুলোকে এই পরামর্শ দিয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট দিলে তার জবাবে ইরান এই টুইটার পোস্ট দেয়। পশ্চিমা কর্মকর্তারা ইরানের দাঙ্গা-সহিংসতা মোকাবেলার ঘটনাকে বেআইনি বলে মন্তব্য করেছেন।
ইরানি মন্ত্রণালয় তাদের টুইটার পোস্টে বলেছে, দাঙ্গা মোকাবেলার ক্ষেত্রে ইরান সর্বোচ্চ পর্যায়ের ধৈর্য ধারণ করেছে যা পশ্চিমা অনেক দেশ সাধারণ মাত্রার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মোকাবেলা করতে গিয়েও পারেনা। ইরান বিক্ষোভ মোকাবেলার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু এবং মানসম্মত পদ্ধতি ব্যবহার করেছে। বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য;  ধৈর্য এবং পাল্টা পদক্ষেপের মাত্রা ইরান সব সময় যৌক্তিক পর্যায় রেখেছিল।
গত সেপ্টেম্বর মাসে মাহসা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণী পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুঃখজনকভাবে সে মৃত্যুবরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদেশী মদদপুষ্ট কিছু লোক ইরানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা শুরু করে। তারা বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি দোকানপাট এবং গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page