September 28, 2026, 11:41 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইরান-রাশিয়া সম্পর্ক শক্তিশালী ও কৌশলগত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইরান-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে বলেছেন, রাশিয়াকে প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে ইরান।

আইআরআইবি বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- “ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি। এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্যও। এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়াকে তার প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন, “ইতিহাসে সম্ভবত আর কখনোই ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ এবং শক্তিশালী ছিল না। আমরা সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছি যা ইরান-রাশিয়া সম্পর্কের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকেও গঠনমূলক বলে বর্ণনা করে বলেছেন, তেহরান এবং মস্কোর সম্পর্কের উপর চলমান বিষয়াদি প্রভাব ফেলবে না।

তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে আরাকচি বলেন, “যদিও আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মারাত্মক সন্দেহ রয়েছে, তারা যদি অবাস্তব দাবি উত্থাপন না করে তাহলে একটি সমঝোতা সম্ভব।”

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনাকে রাশিয়া সমর্থন করে এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের ন্যায্য অধিকারের বিষয়টি বিবেচনায় নিতে হবে।#

আজকের বাংলা তারিখ



Our Like Page