October 17, 2026, 12:25 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে থাকলে কোনও বিজয় হবে না : ইসরাইলি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একজন ইসরাইলি জেনারেল বলেছেন: গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের মূল লক্ষ্যগুলো অর্থাৎ হামাসকে ধ্বংস এবং আমাদের বন্দীদের ফিরিয়ে আনা, কোনটিই অর্জিত হয়নি।

গাজা যুদ্ধের কোনও লক্ষ্য অর্জন না করেই তা অব্যাহত রাখার বিষয়ে যখন খোদ ইসরাইলের বিভিন্ন মহলের সমালোচনা জোরদার হচ্ছে, তখন ইসরাইলি সেনাবাহিনীর অন্যতম জেনারেল “হেইজি নেহামা” “গাজায় ইসরাইলি নিরাপত্তার জন্য একটি বাস্তব পরীক্ষা” শীর্ষক এক নিবন্ধে বলেছেন যে গাজা যুদ্ধে বিজয় মূলত আমাদের আশ্রয়কেন্দ্রের অস্তিত্বের সাথে সম্পর্কিত কিন্তু বাস্তবতা হচ্ছে, যতক্ষণ ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে থাকবে, ততক্ষণ কোনও বিজয় আসবে না।

“হেইজি নেহামা” আরও বলেন: “গাজার পরিস্থিতি নিয়ে গভীর হতাশা রয়েছে এবং দেড় বছর ধরে যুদ্ধের পরও আমরা গাজা থেকে আমাদের বন্দীদের ফিরিয়ে দিতে পারিনি, হামাসকে পরাজিত করতে পারিনি এবং পরিস্থিতি এভাবে চলতে দেওয়া উচিত নয়।”

তিনি জোর দিয়ে বলেন: “বর্তমানে, ইসরাইলি নিরাপত্তা প্রতিষ্ঠানের আসল পরীক্ষা গাজায় এবং বিশ্বের নজর এখন যুদ্ধের সামাপ্তি কীভাবে হবে তার উপর। গাজায় বিজয়ের উপায় হলো এ অঞ্চলটি দখল করা, হামাসকে ধ্বংস করা এবং ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু এমন সম্ভাবনা এখনও তৈরি হয়নি।”

ইসরাইলি জেনারেল তার এই নিবন্ধে আরও বলেছেন: ইসরাইলের উত্তর ফ্রন্টে এখনও হিজবুল্লাহর হুমকি বজায় রয়েছে এবং ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করতে সক্ষম হয়নি যা হিজবুল্লাহর কার্যকলাপ রোধ করবে।

ইসরাইলের এই জেনারেল ৭ অক্টোবরে হামাসের হামলার ব্যর্থতার কারণ তদন্তের ফলাফলের সমালোচনা করে বলেন: “এই ফলাফল প্রকাশের উদ্দেশ্য হল এমন একটি গল্প তৈরি করা যাতে ব্যর্থতার দায় সেনাবাহিনীর ওপর না পড়ে। ওই বিপর্যয়কর দিনে ইসরাইলের পরাজয় কেবল একটি কৌশলগত ব্যর্থতাই ছিল না বরং গত ৩০ দশক ধরে সামরিক বাহিনীতে প্রচলিত ভুল ধারণারও ফল, যেখানে ইসরাইলি সেনাবাহিনী নিজেদেরকে অপরাজেয় বলে মনে করতো।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page