October 18, 2026, 12:19 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না

ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) বলেছেন, দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরণের আশা করা উচিত নয়।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: মুসলিম জাতি এমনকি অমুসলিম বিশ্বের জনগণও কুদস দখলদার ইহুদিবাদী সরকারের চলমান যুদ্ধাপরাধের ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ। তাদের এই নৃশংস পাশবিকতা চলতে থাকলে বিশ্বের মুসলমান এবং প্রতিরোধ শক্তিগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন কেউ তাদের থামাতে পারবে না বলে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মন্তব্য করেন।

তিনি আজ (মঙ্গলবার) ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীদের দেওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন। ইমাম খোমেনী (রহ) হুসাইনিয়াতে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি বলেন: অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনী জনগণের ওপর নির্বিচার বংশ নিধনযজ্ঞ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিস্তিনে চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর চোখের সামনে সুস্পষ্টভাবে ‘বংশ নিধন অভিযান’ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। ইহুদিবাদী ইসরাইলের ওই অভিযানের পেছনে মার্কিন ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: ইরানি কর্মকর্তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদের আলাপ হয়। আলাপ হলেই তারা একটি বিষয়ে আপত্তি তোলে: কেন ফিলিস্তিনিরা বেসামরিক লোকজনকে হত্যা করলো? আয়াতুল্লাহ খামেনেয়ী এই বক্তব্যকে সত্যের খেলাপ বলে মন্তব্য করেন।

তিনি বলেন: ইহুদি উপশহরবাসীরা কেউ নিরস্ত্র কিংবা বেসামরিক নয়। যদি ধরেও নিই যে তারা বেসামরিক, তবু তিনি প্রশ্ন রাখেন-তাদের কতজন নিহত হয়েছে? আর এ কয়দিনে কতজন ফিলিস্তিনী শহীদ হয়েছেন? তারা কয়েক হাজার নারী, পুরুষ, বৃদ্ধ এবং নিরীহ মানুষ হত্যা করেছে তারা। তারা বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনীদের জনবহুল স্থাপনা ও আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইহুদিবাদী ইসরাইলের এইসব অপরাধযজ্ঞের পেছনে আমেরিকার মদদের কথা উল্লেখ করেন।

সর্বোপরি তিনি বলেন: ইসরাইল যা-ই করুক না কেন আল-আকসা তুফান অভিযানে তাদের লজ্জাজনক ব্যর্থতা কিছুতেই ঢাকতে পারবে না।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page