September 28, 2026, 4:27 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি আগ্রাসন থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করুন  ; ৪০০’র বেশি মানবাধিকার সংস্থার আহ্বান

খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকায় গণকবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের ৪০০’র বেশি মানবাধিকার বিষয়ক সংগঠন ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি লিখিত আহ্বান জানিয়েছে।

দশ মাস ধরে যখন ইহুদিবাদী ইসরাইল গাজায় লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন এই আহ্বান জানালো মানবাধিকার সংগঠনগুলো।

বিশ্বের ৪১৩টি মানবাধিকার ও ত্রাণ সংস্থা যৌথভাবে লেখা এক চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ত্রাণকর্মীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইসরাইলি আগ্রাসনের তারাও বড় শিকার। গাজার পাশাপাশি সারা বিশ্বে ত্রাণকর্মীরা সংঘাতপূর্ণ এলাকায় কাজের ক্ষেত্রে মারাত্মকভাবে বাধার মুখোমুখি হচ্ছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা দায় মুক্তির যুগে বাস করছি। এই লজ্জাজনক অবস্থা কোনভাবেই চলতে পারে না।”

চিঠির অন্যত্র বলা হয়েছে, মানবিক কর্মীদের মধ্যে প্রাণহানি আগের বছরের তুলনায় ২০২৩ সালে দ্বিগুণ হয়েছে এবং ২০২৪ সালে এই প্রাণহানির সংখ্যা এরইমধ্যে “বিস্ময়কর” পর্যায়ে পৌঁছেছে।

চিঠিতে বলা হয়েছে, “আমরা সারা বিশ্বে মানবিক সংকটের মধ্যে কাজ করতে চাই এবং ত্রাণ বিতরণ করতে থাকব। তবে, চলমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page