September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানালেন ব্রিটেনের ৬০ এমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের ৬০ জনেরও বেশি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।

তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বাণিজ্যমান্ত্রী জোনাথন রেনল্ডসকে লেখা এক খোলা চিঠিতে একথা বলেছেন। এতে তারা গাজায় দখলদার ইসরাইল সরকারের গণহত্যামূলক যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান নৃশংসতার কারণে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

এসব সংসদ সদস্য ইসরাইলি বসতি স্থাপন করা অঞ্চল থেকে অলিভ অয়েল, মদ, খেজুর, কমলা এবং অন্যান্য পণ্য আমদানি বন্ধ করতে চান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লর্ড বিশপ অফ গ্লুচেস্টার, কিট মাল্টহাউস, ব্যারোনেস ওয়ার্সি, লর্ড পিটার হেইন, কার্লা ডেনিয়ার, বেন লেক, প্লেইড সাইমরু, অ্যালিস্টার কারমাইকেল, লিব ডেম এবং ব্রেন্ডন ও’হারার মতো ব্যক্তিরা।

তারা ব্রিটিশ মন্ত্রীদের উদ্দেশ করে চিঠিতে বলেছেন, “আমরা বিশ্বাস করি কয়েক দশক ধরে চলমান সংঘাত সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হওয়া উচিত- আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এক্ষেত্রে ইসরাইলের সাথে বাণিজ্য সম্পর্ক, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বিষয়ে দেয়া প্রতিশ্রুতির সাথে ব্রিটেনের সামঞ্জস্য বজায় রাখা উচিত। আমরা মনে করি- ইসরাইলের সাথে ব্রিটেনের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রয়োজনীয় মান পূরণ করে না এবং আপনাদেরকে এটি সংশোধন করার জন্য অনুরোধ করছি।”

আজকের বাংলা তারিখ



Our Like Page