September 23, 2026, 5:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলার জবাবে ইসলামি জিহাদ আন্দোলনের ৪০০ রকেট নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল (বুধবার) বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।

আজ দিন শুরুর প্রথম ভাগে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি ভবনে বিমান হামলা চালায়। এতে শহীদ হন ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার আলী গালি। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছেন। এছাড়া, তাদের স্ত্রী এবং সন্তানরাও শহীদ হয়েছেন।

মঙ্গলবারের হত্যাকাণ্ডের জবাবে গতকাল বিকেলে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে ব্যাপকভাবে রকেট হামলা শুরু হয়। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে ৪০০’র বেশি রকেট নিক্ষেপ করেছে। গাজা থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো যৌথ বিবৃতিতে ৪০০ রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে। ইসরাইলও এই বিপুল সংখ্যক রকেট হামলার কথা স্বীকার করেছে।

ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে- “মাতৃভূমি রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে উপস্থিত থাকব।”

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page