October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার আকাশে মহড়া দিতে আসা ইহুদিবাদী ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরাইলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাসের একটি ড্রোন ভূপাতিত করার পর সংগঠনটি ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গতকাল (সোমবার) এক ঘোষণা বলেছে, সোমবারই গাজা উপত্যকার আকাশে এই সংগঠনের একটি ড্রোন ভূপাতিত করে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। ড্রোনটিতে গুলি করার সময় আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা এটি নিয়ে প্রশিক্ষণরত ছিল।

ইহুদবাদী যুদ্ধবিমানগুলো ইরানি ড্রোনটিকে টার্গেট করার পরপরই আল-কাসসাম ব্রিগেডের সদ্যরা ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এ ঘটনায় দৃশত যুদ্ধবিমানগুলোর কোনো ক্ষতি হয়নি।

হামাসের একজন মুখপাত্র বলেন, এক সময় ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ঢিল ও পাথর ছাড়া অন্য কোনো অস্ত্র ফিলিস্তিনিদের ছিল না। কিন্তু বর্তমানে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রতিরক্ষা শিল্পে এতটা উন্নত হয়েছে যে, তারা ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page