October 18, 2026, 6:42 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি সন্ত্রাসবাদের মূলোৎপাটনে মুসলিম ঐক্য গুরুত্বপূর্ণ : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের এই ঐক্য “ইহুদিবাদী সন্ত্রাসবাদের” বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ।

আজ (বুধবার) রাজধানী বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে সীমানা নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যা ইউরোপীয় ইউনিয়নের মতো জোট গঠনের দিকে এগিয়ে নেবে। পেজেশকিয়ান বলেন, “মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।”

তিনি ইরান-ইরাক সম্পর্কের ঐতিহাসিক ও কালজয়ী দিকের প্রতি ইঙ্গিত করে বলেন, দুই দেশের মধ্যে স্থায়ী আর্থিক ও অর্থনৈতিক চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সহযোগিতা দরকার।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর দিকে মনোযোগ দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই প্রেক্ষাপটে তিনি বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানান যা দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করতে পারে।

বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট রশিদ লতিফ পেজেশকিয়ানের সফরকে স্বাগত জানান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্মৃতির প্রতি সম্মান জানান। গত মে মাসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা শহীদ হন।

তিনি দুই দেশের মধ্যে আরো চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ঘটনাকে স্বাগত জানান এবং আর্থিক বিনিময়েরে ক্ষেত্রে ডলার বাদ দেয়ার প্রচেষ্টা জোরদার করার কথা বলেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন। গত ৩১ জুলাই হানিয়াকে তেহরানে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করে ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page