September 11, 2026, 9:50 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের গাজা অবরোধে জাতিসংঘ প্রধান‘গভীরভাবে ব্যথিত’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইসরাইলে হামাসের হামলার নিন্দা করেছেন। একইসঙ্গে তিনি ইসরাইল গাজা উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ করায় ‘গভীরভাবে ব্যথিত’ বলে উল্লেখ করেছেন।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই সংঘাত শুরুর আগেই গাজা পরিস্থিতি ভয়াবহ ছিল। এখন পরিস্থিতি কেবল অবনতির দিকেই যাবে।
এর আগে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্ট গাজা পুরোপুরি অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, সেখানে খাদ্য, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
এ প্রেক্ষিতে গুতেরেস বলেন, আজকের ঘোষণায় আমি গভীরভাবে ব্যথিত যে ইসরাইল গাজা উপত্যকা স¤্পূর্ণ অবরোধ শুরু করবে, সেখানে কিছুই অনুমোদিত নয়-বিদ্যুৎ, খাদ্য কিংবা জ¦ালানি কিছুই নয়।
গুতেরেস বলেছেন, এই সহিংসতা হঠাৎ উঠে আসা নয়। বাস্তবতা হলো দীর্ঘ দিনের সংঘাত থেকে এই সহিসংতার জন্ম। গত ৫৬ বছরের অবরুদ্ধতা এবং রাজনৈতিক কোন সমাধানের আশা না থাকাই এই সংঘাতের কারণ।
তিনি আরো বলেন, ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগকে আমি স্বীকৃতি দিচ্ছি। কিন্তু একইসঙ্গে ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনেই কঠোর অভিযান পরিচালনার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।
জাতিসংঘ মহাসচিব গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টা অব্যাহত রাখারও ঘোষণা দেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page