October 2, 2026, 9:06 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন ; ১৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। আজ শনিবার ইসরাইলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন। ফলে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।

জাতীয় চিকিৎসা পরিষেবা বলেছেন, হামলায় ১৪ জন আহত হয়েছে, তবে কেউই গুরুতর আহত হননি ।

ইসরাইলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি প্রজেক্টাইলকে চিহ্নিত করা হয়েছিল এবং বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। ফলে হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

এক বছরেরও বেশি সময় আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বারবার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার বেশিরভাগই বাধা দেওয়া হয়েছে। ইসরাইলও একাধিক বার ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে – যার মধ্যে বন্দর,  জ্বালানি এবং হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে।

ইসরাইলের সংবাদ মাধ্যম এবং পুলিশ শনিবার বলেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের পূর্বে  বেনি ব্রাক শহরে আঘাত হানে।

হুতি বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে এবং গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার যাবে।

হুতিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণ্যিজ্যিক জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনও কখনও ব্রিটিশ বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page