October 23, 2026, 4:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের প্রতি মার্কিন নাগরিকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বর্তমানে অর্ধেকেরও বেশি মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলিদের প্রতি মার্কিন নাগরিকদের ঘৃণা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এই জরিপে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীদের প্রতি মার্কিন জনগণের ঘৃণা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। পার্সটুডের তথ্য বলছে, এই মার্কিন গবেষণা কেন্দ্র গত মাস অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে পরিচালিত এক জরিপের পর জানিয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ৫৩ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।

এই জরিপের ফলাফল আমেরিকায় ইসরাইলের গ্রহণযোগ্যতা হ্রাসের অন্যান্য সূচকের সাথেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন জরিপ সংস্থা পরিচালিত এই জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন হ্রাসের দুটি আলাদা কারণ রয়েছে। প্রথমত, বয়স্ক ডেমোক্র্যাটরা দখলদার ইসরাইলের সঙ্গে দখলদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অতি ঘনিষ্ঠতাকে ভালো ভাবে নিচ্ছে না। তারা মনে করেন, ট্রাম্প ইসরাইলিদের প্রতি খুব বেশি পক্ষপাতিত্ব করছেন।

দ্বিতীয়ত, ২০২৩ সালের অক্টোবরের ঘটনাবলী এবং গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইল যে পদক্ষেপ নিচ্ছে এবং একই সাথে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঢেউ উঠেছে তাতে তরুণ রিপাবলিকানরাও প্রভাবিত হচ্ছে। তাদের মধ্যে দখলদার ইসরাইল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে।

সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান ডেমোক্রেসি (মিডল ইস্ট) এর গবেষণা পরিচালক সেথ পেন্ডার এই প্রসঙ্গে বলেছেন, “ডেমোক্র্যাটদের মধ্যে এই পরিবর্তন প্রায় দুই দশক আগেই শুরু হয়েছে, কিন্তু সম্প্রতি রিপাবলিকান দলের তরুণ সমর্থকদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন স্পষ্টভাবে হ্রাস পাওয়ার কারণে অসন্তুষ্টির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।” তিনি আরও বলেন: “২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন মার্কিন জনমত গঠনের ক্ষেত্রে নির্ধারণী ভূমিকা রাখছে এবং অনেকেই তাদের পুরনো অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে।”

ইহুদিবাদী বা জায়নবাদীদের প্রতি মার্কিন জনসাধারণের ঘৃণা বৃদ্ধি সত্ত্বেও তা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের নীতি-অবস্থানে প্রভাব রাখতে পারছে না। সিনেটর বার্নি স্যান্ডার্সসহ ডেমোক্র্যাটিক পার্টির স্বল্প সংখ্যক আইন প্রণেতা ছাড়া কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্যই ইহুদিবাদী ইসরাইলকে সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।#

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page