October 1, 2026, 2:48 pm
শিরোনামঃ
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি তিনি আরো বলেন- গাজার নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপর ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার জন্য তেল আবিবের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। স্পেনের এ মন্ত্রী গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন ব্যালেরা বলেন, “আজকে গাজায় এই নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে- আমাদেরকে ইসরাইলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।”

গাজায় ইহুদিবাদী ইসরাইল ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা কেটে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে স্পেনের মন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, এই গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে কোন রকমের পরিণতি ভোগ করতে হবে না, সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। ইয়ন ব্যালেরা আরো বলেন, “আমাদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে।”

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নিষ্ঠুরতম বিমান হামলা চালিয়ে আসছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৮ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৩৩৪২টি শিশু রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page