September 29, 2026, 6:49 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে প্রতিবেদন দিয়ে হুমকির মুখে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করার কারণে তাকে হুমকি দেয়া হচ্ছে।

জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকা বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ গতকাল (বুধবার) বলেন, তিনি যখন থেকে তার প্রতিবেদন তৈরি শুরু করেন তখন থেকেই তাকে হুমকি দেয়া হচ্ছে।

আলবানিজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শিরোনামের প্রতিবেদন জমা দেন। ইহুদিবাদী ইসরাইল এই প্রতিবেদন ‘কঠোর ভাষায় প্রত্যাখ্যান’ করেছে।

তবে কে বা কারা তাকে হুমকি দিচ্ছে তা যেমন জাতিসংঘের এই বিশেষজ্ঞ প্রকাশ করেননি তেমনি তাকে কী ধরনের হুমকি দেয়া হয়েছে তা বলা থেকেও বিরত রয়েছেন।

ইতালির নাগরিক আলবানিজ তার প্রতিবেদনে বলেছেন, তিনি মনে করে ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোকে অবিলম্বে ইসরাইলের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান তিনি।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ তার প্রতিবেদনে আরো বলেন, “আমি সদস্যদেশগুলোকে অস্ত্র বিষয়ক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। এটি শুরু হবে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারির মাধ্যমে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাই এটা করা প্রয়োজন।”

 

আজকের বাংলা তারিখ



Our Like Page