September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবশ্যম্ভাবী : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি গতকাল (শনিবার) তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান।

হামাসের শুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দেখা করতে যান।  শুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল দারউয়িশের নেতৃত্বাধীন হামাসের প্রতিনিধিদলটিতে খলিল আল-হাইয়্যাসহ সংগঠনটির পলিটব্যুরোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনঃনির্মাণে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পেজেশকিয়ান বলেন, নিঃসন্দেহে মুসলিম দেশগুলো পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গাজা পুনঃনির্মাণ করে দিতে পারবে যাতে ওই উপত্যকার মুলিম জনগোষ্ঠী তাদের দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় ১৬ মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইহুদিবাদী ইসরাইল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page