November 8, 2026, 6:14 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারের আবেদন জানালেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান

ইসরাইলিদের যুদ্ধাপরাধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদেরকেএ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন-ইসরাইলিদের যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি বলেন: যে-কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে।

অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে। করিম খান স্পষ্ট করে বলেন: আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদিবাদী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই।

ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করাসহ বিভিন্ন অভিযোগে ইহুদিবাদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি করছেন করিম খান। যদিও গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের অপরাধের তদন্তের প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপকে ‘ইতিহাসের অপমান’ বলে অভিহিত করেছিলেন।

অপরদিকে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ভোটাভুটির ফলাফল অনুযায়ী রাফাহ ক্রসিংয়ে ইহুদিবাদী ইসরাইলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করে। মানবিক সাহায্য প্রবেশের পথ উন্মুক্ত করতে ওই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page