November 2, 2026, 8:10 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সেনা ঘাঁটিতে আগুনে পুড়ে ৫ ভবন ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরাইলের সশস্ত্র বাহিনীর ‘কাফির’ ব্রিগেডের ঘাঁটিতে আগুন লেগেছে। এটি জর্ডান উপত্যকায় অবস্থিত।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, অগ্নিকাণ্ডে এই ঘাঁটির পাঁচটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সব কিছুই পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলের অগ্নিনির্বাপণ সংস্থার ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। অস্ত্র গুদামে যাতে আগুন পৌঁছাতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

এর আগে গত জুনের শেষ দিকে দখলদার ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি শিল্প ও লজিস্টিক কমপ্লেক্সে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গত কয়েক মাসে দখলদার ইসরাইলে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ডের কারণ অস্পষ্টই রয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page