October 18, 2026, 6:17 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল ও আমেরিকাকে মোকাবেলায় মুসলিম দেশগুলোর যৌথ সামরিক বাহিনী গঠন অপরিহার্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইসরাইল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ ও যৌথ সামরিক বাহিনী গঠন করতে হবে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে আগ্রাসন চালাতে ও দখল করে নিতে উস্কানি দিয়েছে।

গতকাল (রোববার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি’র সাবেক প্রধান এবং বর্তমানে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেজায়ি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “গত বুধবার আকস্মিকভাবে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা ২০২০ সালে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে সেটি মারাত্মক ধরনের রাজনৈতিক ভুল। আমরা মনে করি আলেপ্পো শহর দখলের বিষয়ে আমেরিকা এবং ইসরাইল উস্কানি দিয়েছে।” তিনি বলেন, এই ঘটনা এমন একটি সময় ঘটানো হয়েছে যখন গাজা ও লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ইসরাইল অস্থিতিশীল করে তুলেছে। একই সাথে ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে।

আল-জাজিরাকে মোহসেন রেজায়ি আরো বলেন, ইসরাইল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ ও যৌথ সামরিক বাহিনী গঠন করতে হবে।

তিনি বলেন- ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া,  ইরাক এবং ইরান এই ছয় দেশ আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা লেবাননে যেভাবে পরাজিত হয়েছে সেভাবে আমেরিকা এবং ইসরাইলকে পরাজিত করতে হবে। তিনি বলেন, আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে সমর্থনের দিক দিয়ে ইরান হচ্ছে প্রধান দেশ।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page