September 30, 2026, 2:01 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল ভেতর থেকে মরে গেছে : ইহুদিবাদী বিশেষজ্ঞ উরি গোল্ডবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পশ্চিম এশিয়া বিষয়ক এক ইহুদিবাদী বিশেষজ্ঞ প্রতিরোধের বিরুদ্ধে ইসরাইলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন।

ইহুদিবাদী বিশেষজ্ঞ উরি গোল্ডবার্গ টুইট বার্তায় লিখেছেন: হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু বন্দী বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। গোল্ডবার্গ আরও বলেছেন: জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার শামিল। নেতানিয়াহু বেশিরভাগ ইসরাইলিদের মতোই অসাবধান, কোনোকিছুকেই [যথেষ্ট] গুরুত্বের সাথে নিচ্ছেন না। ইসরাইল ভেতর থেকে মরে গেছে। এজন্যই আমরা হেরে গেছি।

Netanyahu “cannot commit” to phase 2 of the hostage deal unless “Hamas is eliminated”. The inability to commit to life demonstrates an absolute embrace of death. Netanyahu, like most other Israelis, simply doesn’t care. Israel is dead inside. That is why we have lost.

ইহুদিবাদী ইসরাইল, আমেরিকার সহায়তায় গত ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৯ জানুয়ারী ২০২৫ পর্যন্ত গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যার ফলে গাজা ব্যাপকভাবে ধ্বংস হয় এবং সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়।

এতোসব অপরাধ সত্ত্বেও, ইহুদিবাদী ইসরাইল স্বীকার করেছে যে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ৪৭০ দিন যুদ্ধ করার পরও তারা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা। অবশেষে ১৯ জানুয়ারী ২০২৫ তারিখে হামাস এবং ইহুদিবাদী সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকরও হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page